Showing posts with label বাণী চিরন্তনী. Show all posts
Showing posts with label বাণী চিরন্তনী. Show all posts

0 বাণী চিরন্তনী



১। অল্পদ্রব্য দান করিতে লজ্জিত হইওনা, কেননা বিমুখ করা অপেক্ষা অল্প দান করা ভালো। - হযরত আলী (রা:)
২। কষ্টার্জিত স্বল্প ধন হইতে যাহা দেওয়া হয় তাহাই সর্বশ্রেষ্ঠ দান। - আল হাদীস
৩। পৃথিবীতে ধর্মই একমাত্র বিষয় যার সমালোচনা সহ্য করার মতো সহিষ্ঞু নেই। -বানার্ড শ
৪। সেই রুদ্ধ আসিতেছে, যিনি ধর্ম তামালদের আড্ডা ঐ মন্দিরের মসজিদ, গির্জা ভাঙ্গিয়া সকল মানুষকে এক আকাশের গম্বুজতলে লইয়া আসিবেন। - কাজী নজরুল ইসলাম

0 বাণী চিরন্তনী

১। তিনটি অভ্যাস মানুষের জীবনকে সুন্দর করে তোলে। ক. জ্ঞানীর সহচর্য, খ. ব্যবহারে অমায়িকতা, গ. খরচে ভারসাম্য রক্ষা করা।- জুবাইর
২। সুন্দর অভ্যাসগুলোই মানুষকে ভদ্র করে তোলে। - জোসেফ সুলিবান
৩। দুধে কান্তি, ঘিয়ে বল, শাক পাতায় বাড়ায় মল। - প্রবাদ
৪। আহার করবে ধীরে ধীরে, কোনো দিকে না চাবে ফিরে। - প্রবাদ
৫। যে কাজ করে তাকে বিশ্বাস করতে হয়। যে গবেষনা করে তাকে সন্দেহশীল হতে হয়; আর যে বিজ্ঞানের সন্ধানী সে যুগপৎকর্মী ও গবেষনাকারী। -চার্লস এ. পিয়াস